ঢাকাTuesday , 18 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজ সন্তানকেই খুন, মা আটক

Link Copied!

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় নিজ সন্তানকেই খুন করলেন এক মা। এই ঘাতক মাকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামে সোমবার নির্মম এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাতনপুর গ্রামের মামুনুর রশিদ পেশায় একজন গ্রাম্য ডাক্তার। স্ত্রী, সন্ত্রান নিয়ে তিনি গ্রামের বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে স্ত্রী শামিমা খাতুন দুই বছরের কন্যা স্নেহাকে নিয়ে বাড়ির দোতালায় রান্না ঘরে যায়। সেখানেই বটি দিয়ে শিশু স্নেহাকে গলা কেটে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে আলমডাঙ্গা থানা পুলিশ এসে মা শামিমাকে আটক করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।