ঢাকাTuesday , 18 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় শীর্ষ জলদস্যু গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসহ আশপাশের এলাকার নদীপথের ত্রাস শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোরে হাতিয়ার সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
সকাল ৯টায় নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে হাতিয়া কোস্টগার্ডের লেফটেন্যান্ট এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ফরিদ কমান্ডার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে। তিনি নদীপথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালীর সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।