ঢাকাMonday , 17 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কাগজের গোডাউনে আগুন

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় আনোয়ার পেপার স্টোর নামক একটি কাগজের গোডাউনে অগ্নিকান্ড ঘটেছে।
পরে ওই আগুন ছোট মির্জাপুরের বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পরো এলাকা। খবর পেয়ে বয়রা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং পরে আরও ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আটটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১২ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।