ঢাকাSunday , 16 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরের খালে অজ্ঞাত যুবকের লাশ!

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের আমডাঙ্গা খাল থেকে ভেসে থাকা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে স্থানীয় জনগণ লাশটিকে খালের মধ্যে ভাসতে দেখে অভয়নগর থানার পুলিশকে খবর দেয়। নিহত যুবকের পরনে রয়েছে ফুল হাতার চেক শার্ট ও লুঙ্গি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশটিকে উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে লাশটিকে খালে ফেলে দিয়েছে।