ঢাকাSunday , 16 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহসড়কের ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ট্রাকচালক জনি হোসেন ও তার সহযোগী জহির হোসেন। নিহত দুজনের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস আলী জানান, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি ব্রিজ থেকে উল্টে খাদে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক চালক ও তার সহযোগী নিহত হন।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।