ঢাকাSunday , 16 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
শনিবার রাতে টেকনাফের শামলাপুরের দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার মোহাম্মদ সুলতান ওরফে গপু সুলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৩২)।
এ ঘটনায় র‌্যাবরে দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন-মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সোহেল।
র‌্যাবের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। জানানো হয়, বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।