ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ১০ রুটে বাস চলাচল বন্ধ

Link Copied!

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠির বাস মালিক-শ্রমিকরা।
বরিশাল রূপাতলীর মালিক-শ্রমিকদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অভিযোগ এনে শনিবার সকাল ১০টা থেকে এ বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফলে ভোগান্তিতে পড়েছেন ঝালকাঠি থেকে বরিশাল ও খুলনা রুটের অসংখ্য যাত্রীরা। ব্যাটারিচালিত রিকশায় বাড়তি ভাড়া গুনে যাত্রীদের বরিশালে যেতে হচ্ছে।
অপরদিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল কিংবা বিকল্প যানবাহনে করে পিরোজপুর থেকে খুলনা রুটে যেতে হচ্ছে ঝালকাঠির যাত্রীদের।
ঝালকাঠি থেকে বরিশালের উদ্যেশে রওনা হওয়া যাত্রী রুবেল হোসেন বলেন, ‘বাস চলাচল বন্ধের কারণে আমরা ভোগান্তিতে পড়েছি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে বরিশালে যেতে হবে।’
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন অভিযোগ করেছেন, নানা অজুহাতে বরিশাল রূপাতলীর বাসস্ট্যান্ডের শ্রমিকরা ঝালকাঠির বাস শ্রমিকদের কাছ থেকে বাড়তি চাঁদা দাবি করে আসছে। এমনকি তাদের প্রায়শই মারধরও করা হচ্ছে। বরিশাল রূপাতলীর শ্রমিক-মালিকদের এ নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে রাখা হবে জানান তিনি।