ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধে চাচাত ভাইয়ের হাতে নিহত হয়েছেন এক বৃদ্ধ।
নিহত বৃদ্ধের নাম নজরুল ইসলাম (৬০) । আজ শনিবার সকাল ৮টার দিকে খুলনার কয়রা উপজেলার ফতেকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, নিহত নজরুল ইসলামের সাথে তার চাচাতো ভাই দবির উদ্দিনের জমির সীমানা দেওয়া নিয়ে বিরোধ হয়। এ সময় দবির তাকে জাপটে ধরে এবং তার ছেলে নজরুলকে কিল-ঘুষি দেয়। এতে নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, নজরুলের সাথে দবির উদ্দিনের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে দবির গ্রুপের হামলায় নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।