ঢাকাSaturday , 15 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেন দেরিতে আসায় বিক্ষোভ ও ভাংচুর

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস ট্রেন দেড় ঘন্টা দেরিতে আসায় যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও ভাংচুর করেছে। শনিবার সকালে নাঙ্গলকোট রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন সকাল ৭ টায় নাঙ্গলকোট রেলস্টেশনে আসার কথা ছিল। ট্রেনটি দেড় ঘন্টা দেরিতে আসায় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে স্টেশনের দরজা-জানালা ভাংচুর করে। পরে স্টেশন মাস্টার লাকসাম জিআরপি থানায় খবর দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, মেঘনা এক্সপ্রেসের দেরির কারনে যাত্রীরা স্টেশনে ভাংচুর চালায়। লাকসাম রেলওয়ে থানার পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।