ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ মার্কিন ডলার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারয়ার-ই জামান জানান, সকালে বিমানবন্দরের দ্বিতীয় স্ক্যানিং পয়েন্ট অতিক্রম করার সময় এয়ার অ্যারাবিয়া ফ্লাইটে শারজাহগামী যাত্রী জহুরুল আলমের হাতব্যাগ তল্লাশি করে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ মার্কিন পাওয়া যায়। তাকে আটক করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।