ঢাকাFriday , 14 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ শ্যামলী বাসের চালক আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মহাখালীতে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ওই বাসের চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীর রেলগেটের পশ্চিম পাশে নামিরা রেস্টুরেন্টের সামনে শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ভ ১৫ ২২৯৬) বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ চালককে আটক করা হয়।
র‌্যাব জানিয়েছে, নূরে আলম (৪২) নামের ওই গাড়িচালক কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিলেন। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে পরে তাকে আটক করা হয়। এসময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, ‘ওই বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ চালককে আটক করা হয়। প্রথামিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানিয়েছেন, তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন ও আগে অনেকগুলো ইয়াবা চালানের ক্যারিয়ার (বাহক) ছিলেন।’
মহিউদ্দীন ফারুকী বলেন, ‘ইয়াবাগুলো মিয়ানমার থেকে রামু হয়ে কক্সবাজারের চকরিয়া আসে। সেখান থেকে শ্যামলী পরিবহনের চালক ঢাকা নিয়ে আসেন। আগে কক্সবাজার সীমান্ত হয়ে ইয়াবা আসত। চালকের দেওয়া তথ্যে বুঝা যাচ্ছে, তারা ইয়াবা চোরাচালানের রুট পরিবর্তন করেছেন।’
চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো অভিযান চালানো হবে বলে জানান মহিউদ্দীন ফারুকী।