ঢাকাThursday , 13 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাক্ষীর হাত কেটে নিলো ওরা

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে এক নারীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান সাক্ষীর হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১দিকে এ ঘটনা ঘটে। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে সাক্ষী জালাল উদ্দিনের ডান হাত কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এসময় পায়ের রগ ও বাম হাতটিও কুপিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত জালাল উদ্দিন উপজেলার যোগিন্দ্র নগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ও আহতের স্বজনরা জানান, ২০১৩ সালের ১৩ মে উপজেলার যোগিন্দ্র নগর গ্রামে সফুরা খাতুন নামে এক নারীকে নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহত সফুরার ভাই বাদী হয়ে সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় জালাল উদ্দিনকে প্রধান সাক্ষী করা হয়।
সেই মামলায় আজ আদালতে সাক্ষীর হাজিরার নির্ধারিত দিন ছিলো। সকালে জালাল উদ্দিন সাক্ষী দিতে আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথে যোগিন্দ্র নগর বাজারের কাছে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষরা জালাল উদ্দিনের ডান হাত কেটে নেয় এবং বাম হাতসহ পা কেটে জখম করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।