ঢাকাThursday , 13 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনধি : টেলিভিশনের এন্টেনা টানাতে গিয়ে গাজীপুরের কাপাসিয়ায় বিদুৎপৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালডাইয়া গ্রামের এমারত হোসেন (৪৫) ও তার ছেলে সেলিম হোসেন (২২)।
রায়েদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, বাবা-ছেলে বাড়ির টেলিভিশনের জন্য বাঁশে এন্টেনা টানাচ্ছিলেন। এক পর্যায়ে এন্টেনাসহ ওই বাঁশ বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের উপর পড়ে। এতে তারা দুজনেই বিদুৎপৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।