ঢাকাWednesday , 12 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে অলোক বাগচী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত অলোক বাগচী গোপালপুর পৌরসভার ঠাঁকুরবাড়ি এলাকার মৃত সুনীল বাগচীর ছেলে ও পেশায় তিনি একজন সিএনজি ব্যবসায়ী ছিলেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলোক বাগচীকে দুপুরের দিকে মোবাইলফোনে কে বা কারা ডাকে। এ ডাকে সাড়া দিয়ে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীকালে দুপুর আড়াইটার দিকে গোপালপুর পৌরসভার তোফাকাট মোড় থেকে এক কিলোমিটার দূরে বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসাপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’