ঢাকাWednesday , 12 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীকে বাঁচাতে প্রাণ গেল চাচা-ভাতিজার

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা সদরে রাস্তা পার হতে যাওয়া এক নারীকে বাঁচাতে দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার। ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন-সদর উপজেলার বলরামপুর গ্রামের আমিন প্রামাণিকের ছেলে হাফেজ ওয়ালিদ (২২) ও তার ভাতিজা প্রান্ত হোসেন (১৬)।
প্রান্তর বড় ভাই পিয়াস হোসেন জানান, সকালে সদর গোরস্তানে এক আত্মীয়র জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চাচা-ভাতিজা। সার্কিট হাউজ সড়কে রাস্তা পার হতে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।