ঢাকাTuesday , 11 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে আলফাত হোসেন (৭০) নামে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলফাত ওই এলাকার মৃত পাচু সর্দারের ছেলে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে কুমারখালী উপজেলার গোবিন্দপুর এলাকার একটি ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৮ জুন ফজরের নামাজ পড়তে মসজিদে যান আলফাত হোসেন। আর বাড়ি ফিরে আসেননি। আজ দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।