ঢাকাTuesday , 11 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ছুরিকাঘাতে কৃষক খুন

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় গরু পাটখেত নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের সাইফুল ইসলামের একটি গরু একই গ্রামের আবুল কালামের পাটখেত নষ্ট করে। পরে আবুল কালামের ছেলে আবুল বাশার গরুটিকে খেত থেকে নিয়ে এসে তাদের বাড়িতে আটকে রাখে।
এতে ক্ষিপ্ত হয়ে গরুর মালিক সাইফুল তার লোকজন নিয়ে কৃষক আবুল কালামের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আবুল কালামের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাইফুল। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান আবুল কালাম।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।