ঢাকাMonday , 10 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কুচপুকুরে হাত-পা বাঁধা লাশ

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের বাইপাস সড়কের ইটভাটা সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে পুলিশ মুকুলের মরদেহ উদ্ধার করে।
মুকুল সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকায় মুখ-হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। দুই-তিন দিন আগে তাকে মেরে আজ ভোরে এখানে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত মুকুলের লাশ উদ্ধার করেছে। উদ্ধারের সময় তার মুখ হাত ও পা বাঁধা ছিল। সে এলাকায় ‘মুকুল চোর’ নামে পরিচিত। তার বিরুদ্ধে সদর থানায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি ওসি।