ঢাকাMonday , 10 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়াতে আসা স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ!

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মামার বাড়িতে বেড়াতে আসা ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এই ছাত্রীর নাম লামিয়া ইসলাম (১৩) । সে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো: মুকুল হোসেন জানিয়েছেন, ঈদের ছুটিতে নিজ গ্রাম ডুমদিয়ার বাড়িতে আসে লামিয়া। শনিবার সে তালা গ্রামে আপন মামা আশরাফ চৌধুরীর বাড়ীতে বেড়াতে যায়। রোববার সকালে লামিয়াকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মামার পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পুলিশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে এটি আত্মহত্যা না কি হত্যাকান্ড তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানান গোপালগঞ্জ সদর থানার এই উপ-পরিদর্শক।