ঢাকাMonday , 10 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ ব্যক্তিরা হলেন-আবদুল আলীম (৬৫) তার মেয়ে শিউলি আক্তার (৪০), নাতনি যুথি (১৩) ও তানজিলা (৬)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মশার কয়েল থেকে আজ ভোরে পাগলা নয়ামাটি এলাকায় আবদুল আলীমের টিনশেড বাড়িতে আগুন লাগে। এতে আবদুল আলীম তার মেয়ে ও দুই নাতনি ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে আবদুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, মেয়ে শিউলি আক্তারের ৫৪ শতাংশ, নাততি যুথির ১৮ শতাংশ ও তানজিলার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।