ঢাকাMonday , 10 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথসভা ডেকেছে দলটি।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।
যৌথসভায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের মেয়র এবং ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেবেন।
যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।