ঢাকাMonday , 10 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গতবারের তুলনায় দুর্ঘটনা কম, মৃত্যু বেশি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গতবারের তুলনায় দুর্ঘটনা কম, কিন্তু মৃত্যুর পরিমাণ বেশি। মূলত ইজিবাইক-সিএনজি অটোরিকশার কারণেই দুর্ঘটনা বেশি। এসব দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা যায়। উল্টো পথে ড্রাইভিং ও রাস্তার পাশে যানবাহন রাখায় দুর্ঘটনা ঘটে, দুর্ভোগও বাড়ে।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাইওয়েতে ইজিবাইক-সিএনজি অটোরিকশা বন্ধ করতে হলে আমাদের বিকল্প পথে যেতে হবে। কারণ, যারা এসব যানবাহন চালান তারা গরিব মানুষ। আর যারা সেসব গাড়িতে চলাচল করেন তারা বাধ্য হয়েই করেন। এসব স্থানে যানবাহন সংকটের কারণে সেসব যানবাহনেই চলাচল করতে হয়। আমরা এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি। হাইওয়েতে এসব যানবাহন চলাচল না করার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।
সবকিছু বিবেচনা করেই ইজিবাইক বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
সড়কে শৃঙ্খলার অভাব রয়েছে, জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, রাস্তায় শৃঙ্খলার সংকট রয়েছে। সড়কে শৃঙ্খলা আনতে না পারলে কোনো পরিকল্পনা কাজে আসবে না। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আশা করছি, আমরা পরিকল্পনা অনুযায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।
নুসরাত হত্যার ঘটনায় পলাতক সোনাগাজী থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা লোক পলাতক হলে তাকে অ্যারেস্ট করা কষ্টকরই হয়। তবে তাকে খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি নেই। খুব শিগগিরই হয়ত ধরা পড়বে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওসিকে গ্রেপ্তার করতে না পারায় সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কি না, জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে খুব সিরিয়াস।’
এটা রাজনৈতিক কোনো বিষয় কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কা‌দের বলেন, পার্মানেন্টলি হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার ঘটনা শেষ পর্যন্ত তো সেরকমভাবে থাকেনি।‌
তি‌নি ব‌লেন, এ বিষয়টা নিয়ে সরকার কঠোর অবস্থানে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুব সিরিয়াস। তিনি যেই হোক, সোনাগাজী আওয়ামী লীগের প্রেসিডেন্ট এ মামলায় কারাগারে আছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার দুর্বলতা নেই।
মন্ত্রী বলেন, সরকারপ্রধান এ বিষয়ে খুব কঠোর। সুতরাং এক্ষেত্রে কারো ক্ষেত্রে শৈথিল্যের অবকাশ নেই। ওসি এখনো ধরা পড়েনি। হয়তো শুনবেন, খুব শিগগির ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।