ঢাকাSaturday , 8 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাকচাপায় আব্দুর রউফ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় শিশির বাছার (৪২) নামে অপর এক যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
মো. আব্দুর রউফ সদর উপজেলার করপাড়া গ্রামের মৃত আহম্মদ গাজীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া জানান, গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুর রউফ নিহত হয় এবং ভ্যানের যাত্রী শিশির বাছার মারাত্বকভাবে আহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত শিশির বাছারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।