ঢাকাSaturday , 8 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গুলি বিনিময়ের পর ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে পশ্চিম খুলশি জালালাবাদ নীলাচল হাউজিং সোসাইটি সংলগ্ন পাহাড়ে ছিনতাইকারীদের সাথে পুলিশের এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের মধ্যে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্যও।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন- রুবেল (২২), শান্ত (১৭) এবং জাহিদ (১৮)। এদের মধ্যে রুবেলের পায়ে গুলি লেগেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
খুলশি থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, গোপন সূত্রে অস্ত্রসহ ছিনতাইকারীদের অবস্থানের খবর জানতে পেরে নীলাচল আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ছিনতাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এই ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায় এই ছিনতাইকারী চক্রটি খুলশি লালখানবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই কর্মকান্ডের সাথে জড়িত। তারা দিনে-রাতে ওঁত পেতে সুযোগ পেলেই পথচারীদের অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব ছিনতাই করে।
এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।