ঢাকাSaturday , 8 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়াল নদীতে শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত যুবকের লাশ

Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকায় বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর। পড়নে প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। কয়েকদিন আগে কোনো কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়না তদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।