ঢাকাSunday , 2 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ৬ বোমা উদ্ধার

Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। রোববার দুপুর একটার দিকে এসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাগুলো উদ্ধার করেন। পরে পানিতে চুবিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
গাংনী থানা পুলিশের ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, চৌগাছা মেইন রোডের পাশে একটি আমবাগানের ভাঙ্গা প্রাচীর মেরামত কালে শ্রমিকরা বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে।
বোমাগুলো শক্তিশালী। কোনো নাশকতার জন্য বোমাগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।