ঢাকাWednesday , 29 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জমি নিয়ে বিরোধ জেরে মাথা ফাটল যুবকের

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাংগা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে যাত্রা অভিনেতা ভোলানাথ বিশ্বাসের ছোটছেলে উত্তম বিশ্বাসের (২৭) মাথা ফাটল প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় প্রাক্তন স্কুল শিক্ষক বিরিঞ্চিলাল বিশ্বাসের ১২ শতক বসতভিটার মধ্যে ১০ শতক জমি ক্রয় করে সুজিত সরকার এবং বিশ্বজিত সরকারের বাবা খোকন সরকার। আর বাকি ২ শতক জমি ক্রয় করে ভোলানাথ বিশ্বাস।
উক্ত ২ শতক জমি আমিন দ্বারা মাপার করে বুঝে নিতে গেলে খোকন সরকারের স্ত্রী সবিতা সরকার, তার পুত্রবধূ সুভদ্রা সরকার, দুই ছেলে বিশ্বজিত সরকার এবং সুজিত সরকার একত্রে ভোলানাথ বিশ্বাসের পরিবারের সদস্যদের উপর অর্তকিত হামলা চালায়।
এক পর্যায়ে, উত্তম বিশ্বাসকে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দেয় সুজিত সরকার। ভোলানাথ বিশ্বাস ও তার বড় ছেলে স্কুল শিক্ষক দেবব্রত বিশ্বাসকেও পিটায়ে আহত করা হয়েছে। উত্তম এবং ভোলানাথ বিশ্বাসকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভরতি করা হয়েছে।
স্কুল শিক্ষক দেবব্রত বিশ্বাস জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।