ঢাকাWednesday , 29 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু!

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মঙ্গলবার চন্দ্রগঞ্জের ওই হাসপাতালের সামনে প্রসূতির মরদেহ রেখে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠাতে হয়েছে।
এর আগে ডাক্তারের ভূল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। নিহত রুবি আক্তার চন্দ্রগঞ্জ এলাকার আবুল কালামের মেয়ে।
নিহতের স্বজন ও পুলিশ জানান, সোমবার রাতে বাড়িতে রুবি আক্তার প্রসব বেদনা ওঠে। পরে তাকে চন্দ্রগঞ্জ রয়েল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। রাত দুইটার দিকে ডাক্তার মঞ্জুরুল আলমের তত্ত্বাবধানে রুবি আক্তারকে সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে চিকিৎসক মঞ্জুরুল আলম অপারেশন থিয়েটার থেকে বের হয়ে রোগীর কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন ও রোগীর অবস্থায় ভালো নয় বলে জানান। অবস্থার অবনতি হওয়ায় রুবি আক্তারকে ঢাকায় রেফার করেন চিকিৎসক। ঢাকা নেওয়ার পথে সকালে মারা যান রুবি আক্তার। ডাক্তারের ভূল অপারেশন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রুবি আক্তারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনার সাথে জড়িত চিকিৎসক ও অন্যদের দৃষ্টান্তমুলক বিচার চেয়েছেন তারা।
এর আগেও ভূল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে এ হাসপাতালটির বিরুদ্ধে। দ্রুত এসব অপচিকিৎসা বন্ধের দাবী জানান স্থানীয় এলাবাসী।
চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. মফিজ উদ্দিন জানান, রোগীর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।