ঢাকাWednesday , 29 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় হাসান বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় বাহিনী প্রধানেরও মৃত্যু হয়েছে। এ ছাড়া জলদস্যু বাহিনীর কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহল শুরু করলে জলদস্যু বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় পাঁচ ঘণ্টা পর দস্যুরা পিছু হটতে শুরু করে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে।