ঢাকাTuesday , 28 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় নারী ধর্ষণ, গ্রেপ্তার ৫

Link Copied!

সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার জিরাবোতে সৎ বাবার সহযোগিতায় ধর্ষণের শিকার হয়েছে এক নারী। এ ঘটনায় সৎ বাবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার, রংপুরের কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন শেখ, বরিশালের কোতয়ালি থানার হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম, গাইবান্ধার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব। এ ছাড়া সৎ বাবা তাইজুল ইসলামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর থানায়।
নির্যাতিত নারীর স্বামী জানান, দুই দিন আগে স্ত্রীকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্বশুরবাড়িতে রেখে নারায়ণগঞ্জে কাজে যান। খবর পেয়ে তিনি ছুটে আসেন। দোষীদের কঠিন শাস্তি চান তিনি।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, রোববার দুপুরে খালার অসুস্থতার কথা বলে ওই নারীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবোতে নিয়ে ধর্ষণ করে চার বখাটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে কাঠগড়া ও জিরাবো এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়।
তিনি জানান, ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।