ঢাকাTuesday , 28 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সাড়ে চার বছর পর : তথ্যমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাড়ে চার বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে হাসুমণির পাঠশালা নামের একটি সংগঠন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে। এই সংবিধান আমাদের আরো সাড়ে চার বছর ক্ষমতায় থাকার অধিকার দিয়েছে।
দলকে সংগঠিত করতে বিএনপির নেতাদের পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, গত দুটি নির্বাচনের বিএনপি ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে যোজন-যোজন দূরে সরে গেছে। আপনাদেরকে অনুরোধ জানাব, সাড়ে চার বছর ধরে আপনাদের দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে শাস্তিপ্রাপ্ত, এদের আপনাদের নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।’
অপরাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের স্বার্থে উন্নয়ন-অগ্রগতির স্বার্থে রাজনীতি করুন। অবশ্যই আপনারা সমালোচনা করবেন সংসদে ও রাজপথে। আমার চাই, আপনারা সমালোচনা করুন। সমালোচনা আমাদের পথচলাকে মসৃণ করবে। সমালোচনা কাজকে পরিশুদ্ধ করে। দয়া করে সমালোচনার নামে রাজনীতি করবেন না।’
আওয়ামী লীগ শুধু দেশের উন্নয়ন নয়, উন্নত জাতি গঠনে কাজ করছে, এ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা শুধু বস্তুগত উন্নয়ন চাই না। উন্নয়নের পাশাপাশি আমরা চাই একটা উন্নত জাতি গঠন করতে। উন্নত জাতি গঠন করতে হলে মেধার সাথে মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত প্রমুখ।