ঢাকাMonday , 27 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের সাথে খাওয়া-দাওয়া আর আড্ডায় একটি দিনের আনন্দ ভাগাভাগি করে নিল চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম ফাউন্ডেশন।
শেয়ার দ্যা হ্যাপিনেস উইথ কিডস শিরোনামে চট্টগ্রাম নগরীর গোলপাহাড়স্থ চিটাগাং লাউঞ্জে সুবিধাবঞ্চিত কিছু শিশুদের সাথে ইফতার এবং ঈদ উপহার বিতরণের আয়োজন এই সংগঠন।
এতে প্রধান অতিথি ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টিস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন।
এ ছাড়া অন্যান্য অতিথির মধ্যে ছিলেন সিটি ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এরিয়া হেড কায়েস চৌধুরী, মুন্না একাডেমির ফাউন্ডার এবং লেকচারার মহিবুল্লাহ হক মুন্না, বিআর ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সাঈদ আলী চৌধুরী, সাইডার ইন্টারন্যাশনালের এইচআর হেড নিয়াজুল হক সানি।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আকিবুল ইসলাম জানান, ন্যূনতম মৌলিক অধিকার এবং সুবিধাবঞ্চিত শিশুদেরকে একটি আনন্দঘন দিন উপহার দিতেই এই আয়োজন। দরিদ্র-অসহায় পথের কিংবা বস্তিতে বাস করা এই শিশুরা গেইমস, বায়োস্কোপ উপভোগ করাসহ দামি খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। ছিল স্বাস্থ্য পরীক্ষা। পেয়েছে ঈদ উপহারও। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ড্রিম ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে বলেও জানান তিনি।