ঢাকাMonday , 27 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার কালীগঞ্জে বড়ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছে।
নিহতের নাম আক্কাস আলী (৫৭) । তিনি উপজেলার বন্দকাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে রোববার বিকেলে বন্দকাটি গ্রামের বড়ভাই আজগর আলীর সঙ্গে ছোট ভাই আক্কাস আলীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের পর রাতে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। উভয়ই রামদা নিয়ে মহড়া দেওয়ার একপর্যায়ে বড়ভাই আজগর আলী ছোট ভাই আক্কাস আলীর গলায় কোপ দেয়। এরপর আজগর আলীর ছেলে নুরুজ্জামান তার চাচা আক্কাসের পেটে ছুরিকাঘাত করে। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মৃত্যু হয় আক্কাস আলীর।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনটি নিশ্চিত করে বলেন, তিনি এখন ঘটনাস্থলে আছেন।