ঢাকাMonday , 27 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার দীঘা গ্রামে দুই সন্তানকে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন-হামিদা খাতুন (৩৫), মেয়ে শারীফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।
রোববার রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন বাজার থেকে বিষ এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়। পরে নিজেও বিষ খেয়ে মারা যায়।
তারা আরো জানায়, ইব্রাহিম চা বিক্রি করে সংসার চালাতো। মা-ছেলে মিলে ওই তিনজনকে বিষ খাওয়াতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ওসি তদন্ত) সুকদেব রায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।