ঢাকাSunday , 26 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. রাকিব হোসেন (১৯), তারেক হোসেন (১৯) এবং মো. রিফাত (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।
মিরসরাই থানার এসআই দিনেশ দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে হাসপাতালে নিলে সেখানে মারা যান।