ঢাকাSaturday , 25 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুজন মারা গেছেন। আহত হয়েছে তিনজন।
শুক্রবার রাতে উপজেলার আলী গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও মহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩৫)।
আহত লেবু জানান, ধান কাটা শেষে পাঁচজন শ্রমিক রাতে ফাঁকা মাঠে তোলা অস্থায়ী ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে এই ঘরের ওপর বজ্রপাত পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত হয় তিনজন।
আহদের মধ্যে জিন্না ও রায়হান আলীকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকালে নিহতদের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের সহয়তার প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।