ঢাকাSaturday , 25 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের স্বীকৃতি নিয়ে বিতর্কের সুযোগ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে নতুন করে ভাবনা ও বিতর্কের সুযোগ নেই বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেছেন, কাজী নজরুল ইসলাম এদেশের মানুষের কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে, অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার যে অসামান্য অবদান সেজন্য সারাজীবন সবাই তাকে মনে রাখবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে তার ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হিসেবে সাংবিধানিক ঘোষণার নথিপত্র আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাহবুব উল আলম হানিফ বলেন, কবি নজরুলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। আমরা জানি, তিনি আমাদের জাতীয় কবি।
তিনি বলেন, এটার কোথায় প্রজ্ঞাপন আছে কি না সেটা সরকারের সংশ্লিষ্টরা বলতে পারবেন। কবিকে জাতির পিতা স্বীকৃতি দিয়ে গেছেন। এটি নিয়ে নতুন করে ভাবনার ও বিতর্কের কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য তার লেখনীর মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন। তিনি সবসময় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছিলেন কবি নজরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং আওয়ামী লীগ-যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।