ঢাকাFriday , 24 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে মারা গেছে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে রংপুর নগরীর ২০ মেগাওয়াট বালাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত সৌখিন (২২) প্রাইম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি নগরীর ধাপ এলাকার বাসিন্দা চিকিৎসক সামসুজ্জামানের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সৌখিন তার দুই বন্ধুসহ গোসল করতে ওই পুকুরে নামে। এর কিছুক্ষণ পর সৌখিনের খোঁজ না পেয়ে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা এসে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।