ঢাকাFriday , 24 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদী পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহমেদের ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদী পাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাকির হোসেন ওরফে কালা জাকির ও তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। পরে আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে এক হাজার ২০০ পিছ ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও দ্রুত বিচার আইনেসহ ২০/২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।