ঢাকাFriday , 24 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৫৪ রোহিঙ্গা আটক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন নারী এবং ৩২ শিশু রয়েছে।
বৃহস্পতিবার রাতে কাজীর দেউড়ি এলাকা ও এর আশে পাশে এই অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, বেশ কয়েকদিন ধরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশু কাজীর দেউড়ি এলাকায় ভাসমান অবস্থায় অবস্থান করছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই এলাকা থেকে ৫৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠনোর উদ্যোগ নেওয়া হয়েছে।