ঢাকাFriday , 24 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সোনার বারসহ নারী গ্রেপ্তার

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় এক কেজি ওজনের সোনার বারসহ কুলসুম বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ মহানগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভারত থেকে এক কেজি সোনা নিয়ে নিয়ে কুলসুম বেগম বেনাপোল স্থলবন্দর হয়ে খুলনায় আসছিলো। সরদার পরিবহনের একটি বাস খুলনা মহানগরীর খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় আসলে পুলিশ বাসটি তল্লাশি করার সময় কুলসুম বেগমের কাছ থেকে সোনার বারটি উদ্ধার করে। সোনার বারটির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
কুলসুম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আবু তাহেরের স্ত্রী। এ ঘটনায় খানজাহান আলী থানায় মামলার হয়েছে বলে ওসি জানান।