ঢাকাTuesday , 21 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যায্যমূল্যে ধান কেনার দাবিতে বিএনপির স্মারকলিপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরকারিভাবে ধান ক্রয়ের দাবিতে ঢাকা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপির ঢাকা জেলা শাখা।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপি সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক চৌধুরীর নেতৃত্বে এই স্মারকলিপি দেয়া হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।