ঢাকাTuesday , 21 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।
আগামী ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে’তেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষিত হবেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন পায়। তবে বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন প্রাপ্য সংরক্ষিত আসনটি শূন্য ছিল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত এ আসনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার (২০ মে)। শেষ দিনে বিএনপির প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিল করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।