ঢাকাTuesday , 21 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খা‌লেদার মু‌ক্তির দাবিতে রাজধানী‌তে ‌স্বেচ্ছাসেবক দ‌লের ‌মি‌ছিল

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হ‌য়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃ‌ত্বে মি‌ছি‌লে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর, সহ-সভাপতি গোলাম সরোয়ারসহ সংগঠনের বি‌ভিন্ন স্ত‌রের নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও তা‌রেক রহমা‌নের মামলা প্রত্যাহা‌রের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।