ঢাকাMonday , 20 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাকচালকের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে রাস্তার পাশে ট্রাক থামিয়ে মালপত্র আনলোডকালে বিদ্যুতের তারে জড়িয়ে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এই ট্রাক চালকের নাম জাবেদ আলী (২৫) । তিনি নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। পরিবার নিয়ে কোনাবাড়ী পারিজাত এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ট্রাক কিনে তা নিজেই চালাতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার এসআই মো. হেলাল উদ্দিন জানান, সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় রাস্তার পাশে ট্রাক থামিয়ে এই ট্রাকচালক মালপত্র আনলোড করছিলেন। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।