ঢাকাSunday , 19 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে আওয়ামী লীগকর্মীকে গুলি করে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে বাসা থেকে ডেকে নিয়ে ক্যাচিং থোয়াই মারমা (২৮) নামে এক আওয়ামী লীগকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার ভোরে তাকে হত্যা করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চার নম্বর রাবার বাগান এলাকার স্থানীয় আওয়ামী লীগকর্মী ক্যাচিং থোয়াই মারমাকে নিজবাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পাশ্ববর্তী ৫ নম্বর রাবার বাগান এলাকায় নিয়ে ক্যাচিং থোয়াইকে গুলি করে হতে করে তারা।
পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পরিবার এবং পুলিশকে খবর দেয়। নিহত ক্যাচিং থোয়াই স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। কী উদ্দেশ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।