ঢাকাSunday , 19 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় শাশুড়িকে খুন, পুত্রবধূ আটক

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনায় পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধুকে আটক করেছে।
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে শনিবার ইফতারের পর এই ঘটনা ঘটে।
নিহত শাশুড়ি রোজী খাতুন মৃত আমিন উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের ভাই ইদ্রিস আলীসহ গ্রামবাসীরা জানান, শনিবার সন্ধ্যায় পুত্রবধূ রুকাইয়ার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক তার শ্বশুড় বাড়িতে আসে। এ সময় তার স্বামী রনজু বাড়িতে ছিলেন না। হঠাৎ ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখে রোজি খাতুন ঘরের মধ্যে পড়ে আছে। তার শরীর থেকে প্রচুর রক্ত ঝরে মেঝেতে পড়েছে।
খবর পেয়ে স্বজনেরা দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রোজী খাতুনকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত রোজী খাতুনের স্বজনেরা লাশ বাড়ি নিয়ে আসে।
প্রতিবেশীদের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে প্রচুর রক্ত বেরুনোর কথাই না। পাশাপাশি গলার নীচ থেকে কয়েকস্থানে জখমের চিহ্ন রয়েছে। তাদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ আছে। তবে হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ রুকাইয়াকে আটক করা হয়েছে। ময়না তদন্তের পর হত্যা নাকি আত্মহত্যা সঠিক কারণ জানা যাবে।