ঢাকাSaturday , 18 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : জেলার ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কযেকজন।
খুলনা থেকে ছেড়ে আসা বাসটির চালক উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারালে সেটি প্রথমে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি খাদে পড়ে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফকিরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাহিদ জানান, বাসটি খুলনা থেকে বাগেরহাটের মোল্লাহাট যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।