ঢাকাFriday , 17 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের কামালনগর থেকে শুক্রবার ভোরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছে স্বামী সাকিব হোসেন।
নিহত গৃহবধূর নাম সুমাইয়া খাতুন (১৯)। তিনি শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের স্ত্রী এবং আশাশুনী উপজেলা কাদাকাটি গ্রামের মঞ্জুরুল সরদারের মেয়ে।
নিহতের খালা ফাতেমা তুজ জোহরা জানান, দেড় বছর আগে তার বোনের মেয়ে সুমাইয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন সাকিব। এরই জের ধরে আজ শুক্রবার ভোরে মারধরের এক পর্যায়ে সুমাইয়ার মৃত্যু হলে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
এরপর তার সাকিব শ্বশুর বাড়িতে ফোন দিয়ে জানায়- তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এর আগে স্ত্রীকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পর পর পালিয়ে যায় সাকিব। নিহত সুমাইয়ার ৬ মাসের ছেলে রয়েছে।
সাতক্ষীরা সদর থানার এসআই কিশোর কুমার বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।