ঢাকাFriday , 17 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে নারী শ্রমিক ধর্ষণ, গ্রেপ্তার ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভারে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় বিল্লাল হোসেন (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৯ জানুয়ারি বিল্লাল হোসেন, আবুল হোসেন ও হাসিব নামে তিন যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক নারী শ্রমিক।
মামলার এজাহারে বলা হয়, ৮ জানুয়ারি রাতে কারখানার কাজ শেষে সহকর্মী শহিদুল ইসলামের সঙ্গে বাসায় ফিরছিলেন ওই নারী শ্রমিক। আশুলিয়ার বলিভদ্র এলাকায় বাসায় যাওয়ার সময় তাদের পথ গতিরোধ করে বিল্লাল, হাসিব ও আবুল। পরে সহকর্মী শহিদুলকে মারধর করে তাড়িয়ে দিয়ে ওই নারীকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে তারা।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জিয়াউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে।